সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বিএনপি প্রার্থীর গণসংযোগে এলোপাতারি গুলি, নিহত ১

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:২১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • 70

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলির ঘটনায় সরোয়ার হোসেন বাবলা (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের বায়েজিদ থানার চাইল্লাতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সরোয়ার হোসেন বাবলা মারা যান।

আরও পড়ুন: গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ

প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থলে এসে সরোয়ারের বুকে অস্ত্র ঠেকিয়ে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিতে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহও আহত হন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সরোয়ার হোসেন বাবলার সঙ্গে বায়েজিদ-অক্সিজেন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে ছোট সাজ্জাদ ওরফে ‘বুড়ির নাতি সাজ্জাদের’ বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

One thought on “বিএনপি প্রার্থীর গণসংযোগে এলোপাতারি গুলি, নিহত ১

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বিএনপি প্রার্থীর গণসংযোগে এলোপাতারি গুলি, নিহত ১

আপডেট টাইম : ০৯:২১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫