নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় হাকিমপুর পৌর বিএনপির আয়োজনে হিলি স্থলবন্দর পানামা গেট সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু খানের নেতৃত্বে নেতাকর্মীরা বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রেজাউল প্রধান রিমন, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান, পৌর তাঁতিদলের সাংগঠনিক সম্পাদক ছানাউল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

হাসান আলী, (হাকিমপুর), দিনাজপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 






















