সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বিএনপির মূলনীতি হলো জনগণের সেবা: শামা ওবায়েদ

নড়াগাতী থানার সিএমবি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন শামা ওবায়েদ ইসলাম। ছবি : সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তারেক রহমানের বার্তা এটাই, জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে। জনগণের সেবায় নিয়োজিত থাকাই বিএনপির মূলনীতি।

শনিবার (১০ জানুয়ারি) বিকালে নড়াইলের নড়াগাতী থানার সিএমবি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আবুল বাশার শিকদারের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় সর্বস্তরের জনগণ এ অনুষ্ঠানের আয়োজন করে।

শামা ওবায়েদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সকল দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে ভোট অনুষ্ঠিত হবে। এই লড়াইয়ে জয়ী হতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

মরহুমের ছেলে মুফতি আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম (মনা), পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যক্ষ সুকেশ সাহা ও গ্রিন ফোর্স বাংলাদেশের সদস্য মিকাইল রহমান।

আলোচনা সভাশেষে মরহুম আবুল বাশার শিকদারের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বিএনপির মূলনীতি হলো জনগণের সেবা: শামা ওবায়েদ

আপডেট টাইম : ০৯:২৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬