সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বিনিয়োগ বাড়াতে প্রয়োজন কার্যকর কৌশল

ছবি: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে নতুন সরকারকে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে কার্যকর ও বাস্তবসম্মত কৌশল গ্রহণ করতে হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, চলতি বছরের মধ্যেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, চলতি মাসের মধ্যেই রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার অতিক্রম করবে, যা পরবর্তী সময়ের জন্য অর্থনীতিকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে।

ড. মনসুর স্বীকার করেন, অতীতে ব্যাংকিং ও আর্থিক খাতে ব্যাপক অনিয়ম হয়েছে এবং সেগুলো পুরোপুরি সংশোধনে সময় লাগবে।

তবে তিনি বিগত অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, অর্থনীতির ভঙ্গুরতা এখনো পুরোপুরি দূর না হলেও পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে।

তিনি আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নির্বাচিত সরকারও চলমান এসব গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে। সামষ্টিক অর্থনৈতিক সূচক প্রসঙ্গে গভর্নর বলেন, মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা এখনো অর্জিত হয়নি।

তবে কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিক নীতি সহায়তার মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
 
তিনি জানান, সামগ্রিক অর্থনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ সময় গভর্নর উল্লেখ করেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রেখেছে কেন্দ্রীয় ব্যাংক।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বিনিয়োগ বাড়াতে প্রয়োজন কার্যকর কৌশল

আপডেট টাইম : ১২:৫২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬