সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বিপিএল নিলাম: একাধিক তারকা দলহীন

ছবি: সংগৃহীত

চলমান বিপিএল দ্বাদশ আসরের নিলামে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছেন ওপেনার নাঈম শেখ। তাকে দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিযোগিতা তুঙ্গে ওঠে। শেষ পর্যন্ত তার মূল্য গিয়ে দাঁড়ায় ১ কোটি ১০ লাখ টাকা। এটাই এখন পর্যন্ত নিলামের সবচেয়ে বড় চুক্তি।

তবে নিলামের একই মঞ্চে হতাশায় ডুবে রয়েছেন কয়েকজন প্রতিষ্ঠিত তারকা। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, ইবাদত হোসেন চৌধুরী, মুমিনুল হক, শাদমান ইসলাম ও নাহিদুল ইসলাম এই ছয়জন এখনো পর্যন্ত কোনো দলের ডাকে সাড়া পাননি। নিলামে তাদের নাম উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।

এবারের নিলামে বাংলাদেশি খেলোয়াড় ছিলেন মোট ১৫৮ জন। ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা এই তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন মাত্র দুই ক্রিকেটার। ক্রমানুসারে ‘বি’ ক্যাটাগরিতে ১২, ‘সি’ ক্যাটাগরিতে ১৭, ‘ডি’ ক্যাটাগরিতে ২৬, ‘ই’ ক্যাটাগরিতে ৩৮ এবং ‘এফ’ ক্যাটাগরিতে ৬৩ জন। অন্যদিকে বিদেশিদের তালিকা ছিল আরও বড়।

বাংলাদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি অনুযায়ী ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ১১ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত। সমানভাবে বিদেশিদের বেস প্রাইস রাখা হয় ১০ হাজার ডলার থেকে ৩৫ হাজার ডলার পর্যন্ত, ক্যাটাগরি ভেদে পরিবর্তিত।

এখনো নিলাম চলছে, তাই শেষ পর্যন্ত কোন তারকা কোথায় খেলবেন, আর কারা রয়ে যাবেন অনিশ্চয়তায়- সেটা জনতে অপেক্ষা করতে হবে পুরো নিলাম প্রক্রিয়াজুড়ে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বিপিএল নিলাম: একাধিক তারকা দলহীন

আপডেট টাইম : ০৬:২১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫