সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি
জয়পুরহাটের ক্ষেতলালে

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় জয়পুরহাটের ক্ষেতলালে পৃথক দুই স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় ক্ষেতলাল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এবং জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের বিএনপির এমপি প্রার্থী ও সাবেক ডিসি আব্দুল বারীর নেতৃত্বে ক্ষেতলাল সরকারি সাঈদ আলতাফুন্নেসা কলেজ মাঠে প্রথম দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দীক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাফিউল হাদী মিঠুসহ কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী।
অপরদিকে, বাদ আসর ক্ষেতলাল কেন্দ্রীয় জামে মসজিদে সাবেক এমপি ও বিএনপির মনোনয়ন বঞ্চিত ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বে আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম নূর ইসলাম মোহন। মোনাজাত শেষে উপস্থিতদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জয়পুরহাটের ক্ষেতলালে

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আপডেট টাইম : ০৯:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫