সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বেলকুচিতে নিত্যপণ্যের বাজারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজারে ভোজ্য তেল, চিনি, শিশু খাদ্য, বেকারিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোজ্য তেল, চিনি ও অন্যান্য নিত্যপণ্যের বাজারদর এবং সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানকালে শিশু খাদ্য ও বেকারি পণ্যের অনুমোদন না থাকা, মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকা, ভোজ্য তেল ও চিনির মূল্য তালিকা হালনাগাদ না করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় রশিদ না রাখার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে মেসার্স বাংলাদেশ বেকারির মালিক মো. আব্দুল লতিফ মজুমদারকে ১৫ হাজার টাকা এবং মেসার্স ইসমাইল স্টোরের মালিক মো. ইসমাইল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অভিযানের সময় বাজারের বিভিন্ন দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। ব্যবসায়ীদের পণ্যের নির্ধারিত মূল্যতালিকা হালনাগাদ রাখা, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বেলকুচিতে নিত্যপণ্যের বাজারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট টাইম : ০৮:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬