সিরাজগঞ্জের বেলকুচিতে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২১শে ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ইশরাত জাহান বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ, উপজেলার মুক্তিযোদ্ধা কামান্ডারের আহ্বায়ক আসাদ আলী, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রোটারী মাহবুবুর রশিদ শামীমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কন্ঠ.কম 



















