সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ভয়াবহ আগুন ব্রাহ্মণবাড়িয়ায় মার্কেটে

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:৩৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • 39

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের সোনালী ব্যাংক সংলগ্ন জালাল মিয়া মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি চায়ের দোকান ও দুটি গুদামের নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (০৩ নভেম্বর) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় নদী থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও, তারা পৌঁছানোর আগেই দুটি গুদামের সমস্ত মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মার্কেটের মালিক জামাল মিয়া কালবেলাকে বলেন, পুড়ে যাওয়া গুদামগুলোতে পাইকারি বিক্রেতাদের মালামাল ছিল। ব্যবসায়ী নারায়ন শাহ, স্বপন চন্দ্র সাহা ও আক্তার হোসেনসহ কয়েকজন বড় ক্ষতির মুখে পড়েছেন।

নবীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেবব্রত সরকার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়। আশপাশে ব্যাংকসহ আরও দোকান ছিল তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ভয়াবহ আগুন ব্রাহ্মণবাড়িয়ায় মার্কেটে

আপডেট টাইম : ০৫:৩৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫