আওয়ামী লীগের দুই–চারজন ভালো লোক যদি থেকে থাকে, তাদের বিএনপিতে ভেড়ানোর আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, তাদের দলে না নিলে তারা অন্য দলে যোগ দেবে। তাই বিএনপিকে আরও বড় করতে হলে আওয়ামী লীগের নেতাদের দলে নিতে হবে। তবে নেতৃত্বে থাকবে বিএনপি।
রোববার (১৬ নভেম্বর) ভোলার তজুমদ্দিনে গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মেজর হাফিজ। তজুমদ্দিন উপজেলা বিএনপির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, বিএনপিতে যদি কোনো খারাপ লোক থাকে তবে তাদের দল থেকে বের করে দেওয়া হবে। আমরা একটা সুন্দর দেশ গড়তে চাই।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















