সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

মধু সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে প্রাণ গেল খতিবের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • 44
মো. ইসমাইল হোসেন, নোয়াখালী বুরো প্রধান। জনতার কণ্ঠ.কম
নোয়াখালীর সেনবাগে মধু সংগ্রহ করতে গিয়ে গাছের ডাল ভেঙে নিচে পড়ে হাফেজ মাওলানা মো. নিজাম উদ্দিন (৩৫) নামে এক মসজিদের খতিবের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই আকস্মিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
রোববার (১২ অক্টোবর ২০২৫) দুপুর আনুমানিক সাড়ে তিনটার দিকে সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খাজুরিয়া পূর্বপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা মোঃ নিজাম উদ্দিন ওই গ্রামের গোফরান হাজার নতুন বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে। তিনি খাজুরিয়া মিন্নাত আলী ব্যাপারী বাড়ি জামে মসজিদের খতিব এবং খাজুরিয়া জামিয়া মোহাম্মদিয়া মাদরাসার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন। দীর্ঘ ১৬-১৭ বছর ধরে তিনি ওই মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে মধু সংগ্রহ করার জন্য মাওলানা নিজাম উদ্দিন খাজুরিয়া গ্রামের আবদুল মান্নান মিয়ার বাড়ির একটি গাছে ওঠেন। এ সময় হঠাৎ গাছের শুকনো একটি ডাল ভেঙে গেলে তিনি নিচে পড়ে যান এবং পুকুরপাড়ের ইটের ঘাটলায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
খাজুরিয়া ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমানের সরকারি ফোনে যোগাযোগ করা হলে ডিউটি অফিসার জানান, এখনো পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা সংবাদ জানানো হয়নি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

মধু সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে প্রাণ গেল খতিবের

আপডেট টাইম : ১০:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫