সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ভবেরচর হাইওয়ে পুলিশের অভিযান

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং দুর্ঘটনা কমাতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় বিশেষ সচেতনতামূলক কার্যক্রম ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ।
সোমবার দিনব্যাপী এ অভিযানে মহাসড়কে থ্রি হুইলার, সিএনজি অটোরিকশা, নসিমন, ভটভটি ও অন্যান্য ধীরগতির যানবাহন চলাচল বন্ধে স্থানীয় লোকজন ও চালকদের মাঝে মাইকিং করে সচেতন করা হয়। পাশাপাশি পথচারীদের নিরাপদ পারাপারের জন্য ফুটওভার ব্রিজ ব্যবহার করতে উদ্বুদ্ধ করা হয়।
এ সময় মহাসড়কের পাশে গড়ে ওঠা ভাসমান দোকানপাটও উচ্ছেদ করা হয়। পুলিশ জানায়, এসব দোকানের কারণে অনেক সময় পথচারীরা ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করেন এবং যানজটের সৃষ্টি হয়।
ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা কমাতে নিয়মিত এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি সকলকে মহাসড়কে চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ পারাপারের জন্য ফুটওভার ব্রিজ ব্যবহার করার আহ্বান জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ভবেরচর হাইওয়ে পুলিশের অভিযান

আপডেট টাইম : ১০:০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬