সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে সভাপতির ব্যতিক্রমি উদ্যোগ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • 90
হাসান আলী (হাকিমপুর দিনাজপুর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
দিনাজপুরের হাকিমপুর উপজেলার রিকাবী চকচকা আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক এর নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও খেলা-ধূলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে মাদ্রাসার হলরুমে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।
মাদ্রাসার নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী হাফসা খাতুন বলেন, বর্তমান সভাপতি শিক্ষা অনুরাগী। তিনি সম্প্রতি সময়ে জাঁকজমকপূর্ণ ভাবে অভিভাবক সমাবেশ করেছেন। যা আগে আমরা এরকম দেখেনি। আজকে আমাদের টিফিন বক্স ও খেলার সামগ্রী দিয়েছে এতে আমরা খুবই খুশি।
অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী বলেন, সম্প্রতি সময়ে আমাদের মাদ্রাসা পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। তার দিকনির্দেশনা ও অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মহোদয়ের পরামর্শে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি খোঁজ খবর নিচ্ছেন এবং অভিভাবকদের সাথে আলোচনা করছেন।আজ সভাপতির নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। এমন ব্যতিক্রমি উদ্যোগে খুশি শিক্ষক কর্মচারী ও এলাকার সচেতন মানুষ।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক বলেন, এটি একটি ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক কর্মচারীদের পরামর্শ করেছি এবং তাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছি। মাদ্রাসায় শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক শিক্ষিকাদের হোম ভিজিট এর পরামর্শ দিয়েছি। দুপুরে টিফিনের পরে উপস্থিত শিক্ষার্থীরা যেন বাড়িতে যেতে না পারে এবং তাদের শতভাগ উপস্থিতি নিশ্চিত আজকে টিফিন বক্স ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে মর্মে ঘোষণা দেওয়া হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে সভাপতির ব্যতিক্রমি উদ্যোগ

আপডেট টাইম : ০৮:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫