সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

মামলা পরিচালনায় আইনজীবীকে দুই বছরের নিষেধাজ্ঞা

চট্টগ্রামে আদালতে জামিন শুনানির সময় অস্বাভাবিক আচরণের অভিযোগে আইনজীবী মো. শাহেদুল হককে দুই বছরের জন্য মামলা পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারকের আদেশের পরিপ্রেক্ষিতে শাহেদুল হককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। গত ১৪ অক্টোবর তিনি নোটিশের জবাব দেন।

তবে তাঁর জবাব সন্তোষজনক না হওয়ায় এবং অপরাধ স্বীকারোক্তির বিষয়টি গুরুতর বিবেচনায় নিয়ে আগামী দুই বছরের জন্য চট্টগ্রামের আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে তাঁর ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর নগরের হালিশহর থানার একটি নালিশি মামলায় আসামি এমরান চৌধুরীর জামিন শুনানির সময় আইনজীবী শাহেদুল হকের কথা জড়িয়ে যাওয়া ও অস্বাভাবিক আচরণের বিষয়টি আদালতের নজরে আসে।

আদালতের আদেশে উল্লেখ করা হয়, শুনানির সময় তার কথা জড়িয়ে যাচ্ছিল এবং পোশাক-পরিচ্ছদও স্বাভাবিক ছিল না। এ অবস্থায় তিনি মদ্যপান করেছেন বলে আদালতের কাছে প্রতীয়মান হয়।

পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট করানোর নির্দেশ দেন বিচারক মোহাম্মদ মোস্তফা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

মামলা পরিচালনায় আইনজীবীকে দুই বছরের নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ১০:৪৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬