সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

মায়ের কিডনি দান করেও সন্তানকে বাঁচাতে পারলেন না

নায়েব মন্ডল। ছবি : সংগৃহীত

অজপাড়া গাঁয়ের দরিদ্র পরিবারের মেধাবী সন্তান নায়েব মন্ডল। লেখাপড়া শেষ করে রাজবাড়ীর বালিয়াকান্দির পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে চাকরি জীবন শুরু করেন। সংসার জীবনে পা রাখতে বিয়ের জন্য পাত্রীও দেখেছিলেন। এরই মধ্যে হঠাৎ অসুস্থতা অনুভব করেন নায়েব মন্ডল। ডাক্তার দেখালে জানতে পারেন তার দুটি কিডনিই ড্যামেজ হয়ে গেছে।

বিষয়টি কিছুদিন পরিবারের কাছে গোপন রাখেন। একপর্যায়ে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারলে শুরু হয় চিকিৎসা। অভাব অনটনের সংসারে চিকিৎসার কোনো কমতি রাখেননি তার দরিদ্র বাবা। চিকিৎসার জন্য নায়েবকে ভারতেও নেওয়া হয়েছিল।

অপরদিকে সন্তানকে প্রাণ বাঁচাতে নিজের জীবনকে তুচ্ছ করে এগিয়ে এসেছিলেন নায়েব মণ্ডলের মমতাময়ী মা। নিজের একটি কিডনি সন্তানের জন্য দান করে এক দৃষ্টান্ত স্থাপন করেন নায়েবের মা।

গত ২৬ আগস্ট রাজধানীর শ্যামলীর সিকেডিইউ হাসপাতালে সম্পন্ন হয় কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচার। আশায় বুক বাঁধে নায়েব মণ্ডলের পরিবার।

নিজের কিডনি দিয়ে সন্তানকে বাঁচানোর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সৃষ্টি হয় আলোড়ন। প্রতিবেশী, স্বজন ও প্রতিবেশীসহ নেটদুনিয়ায় প্রশংসায় ভাসছিলেন নায়েব মণ্ডলের মা।

মায়ের কিডনি প্রতিস্থাপনের পর কিছুদিনের জন্য সুস্থও হয়েছিলেন নায়েব মন্ডল। কিছু দিনের জন্য নায়েবের কাছে মনে হয়েছিল অন্ধকার দিনগুলো এবার বুঝি শেষ। কিন্তু নির্মম ভাগ্য কিছুতেই তাকে আর জীবন ফিরে পেতে দিল না।

সব চেষ্টা, ত্যাগ আর সব অপেক্ষাকে হার মানিয়ে গত ২ ডিসেম্বর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ গ্রামের আবু জাফর মণ্ডলের ছেলে নায়েব মন্ডল।

মুহূর্তেই পুরো পৃথিবী যেন ভেঙে পড়ে মায়ের বুকে। যে সন্তানকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করলেন, সেই সন্তানই এবার ছুঁয়ে দিল চিরবিদায়ের নিস্তব্ধতা।

নায়েব আলীর মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। যারা কখনো তাকে কাছ থেকে দেখেনি, তারাও চোখের জল আটকে রাখতে পারছেন না। মায়ের আত্মত্যাগ, সন্তানের প্রতি অশেষ ভালোবাসা এবং পরিণতিতে এমন হৃদয়বিদারক বিদায়— এ ঘটনা চিরকাল মানুষের হৃদয়ে রয়ে যাবে এক অনির্বচনীয় বেদনার স্মৃতি হয়ে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

মায়ের কিডনি দান করেও সন্তানকে বাঁচাতে পারলেন না

আপডেট টাইম : ০৫:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫