সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

মাহিন সরকারের বাড়িতে টাকা উদ্ধারের প্রচারণাকে গুজব বললেন এনসিপি নেতৃবৃন্দ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:৫৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • 367

প্রতিবেদক বেলকুচি (সিরাজগঞ্জ):

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিস্কৃত যুগ্ম সদস্য সচিব ও ডাকুস নির্বাচনে জিএস প্রার্থী মাহিন সরকারের বাড়ি থেকে টাকা উদ্ধারের বিষয়টিকে অপপ্রচার ও গুজব দাবী করলেন স্থানীয় এনসিপির প্রতিনিধিরা।

শনিবার (২৩ আগষ্ট) সকালে বেলকুচি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এমনটা দাবী করেছে এনসিপি’র বেলকুচি উপজেলা প্রতিনিধি মুসা হাসেমীসহ নেতৃবৃন্দ।

সংবাদ সন্মেলনে মুসা হাশেমী লিখিত বক্তব্য পাঠকালে বলেন, গতকাল (২২ আগস্ট) একজন নৌ বাহিনীর সদস্যকে গ্রেফতার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বেলকুচিতে উদ্দেশ্য প্রনোদিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব দানকারী মাহিন সরকারের মানহানির লক্ষ্যে ব্যাপকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। যার আমরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মুসা হাসেমী আরও বলেন, নৌবাহিনীর শৃঙ্খলা ভঙ্গের কারনে বেলকুচি পৌরসভার শেরনগর গ্রামের আলিফ নামের একজন সৈনিককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এই ঘটনাকে কেন্দ্র করে মাহিন সরকার ও তার পরিবারের সন্মানহানী করার জন্য একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাহিন সরকারের বাড়ি থেকে বিপুল পরিমান টাকা উদ্ধার হয়েছে এমন গুজব ছড়িয়েছে। মুসা আরও বলেন, আমরা মাহিন সরকার ও তার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও প্রতক্ষদর্শীদের সাথে কথা বলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছি যে, মাহিন সরকারের বাড়িতে কোন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যায়নি। আর আলিফ নামের যাকে আইনশৃঙ্খলা গ্রেফতার করে নিয়ে গিয়েছে তার সাথে মাহিন সরকার ও তার পরিবারের কোন আত্মীয়তার সম্পর্ক নেই বলেও সংবাদ সন্মেলনে দাবী করেন এনসিপি’র উপজেলা প্রতিনিধি মুসা হাসেমী।

তিনি তার বক্তব্য পাঠকালে, মাহিন সরকার ও তার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দাবী করেন। এসময় এনসিপি’র বেলকুচি প্রতিনিধি মুসা হাসেমী, মাহিন সরকারের ছোট বোন মাহিমা হীমা সরকার, এনসিপি প্রতিনিধি মনিরুজ্জামান ( মনি), আলীম সরকার, হোসাইন আহম্মেদ, শফি আল মাশরাফি, গোলাম রাব্বিসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,  শুক্রবার ফেসবুকে এনসিপির বহিস্কৃত নেতা মাহিন সরকারের বাড়ি থেকে সাড়ে ৭ কোটি টাকা উদ্ধার করেছে আইন শৃংখলা বাহিনীর সাদা পোশাকধারী সদস্যরা,  এমন প্রচারণা চলে দিনভর। বিষয়টি সিরাজগঞ্জ তথা বেলকুচি জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। তবে এ বিষয়ে সঠিক কোন তথ্য সংগ্রহ করতে পারেনি গণমাধ্যমকর্মীরা। শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ওইসব প্রচারণাকে গুজব ও অপপ্রচার বললেন এনসিপি প্রতিনিধিরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

মাহিন সরকারের বাড়িতে টাকা উদ্ধারের প্রচারণাকে গুজব বললেন এনসিপি নেতৃবৃন্দ

আপডেট টাইম : ০২:৫৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫