মহান মে দিবস উপলক্ষে “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর- এর উদ্যোগে এক বর্নাঢ্য র্যালির আয়োজন করা হয়।
শুক্রবার (১ মে) সকাল ১০টায় র্যালিটি মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে পতাকা ৭১ প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সোসাইটি দিবস- ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা,কর্ম ঘন্টা নির্ধারণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতির ওপর গুরুত্বারোপ করেন। মে দিবসের প্রতিপাদ্যকে ধারণ করে দেশের উন্নয়নের স্বার্থে শ্রমিক ও মালিকের সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানানো হয়।
এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মো. দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















