সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেসির বিদায়ের পর নতুন অধিনায়কের নাম ঘোষণা আর্জেন্টিনার

ছবি: গেটি ইমেজস

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান। লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিল আর্জেন্টিনা। এখন থেকে লা আলবিসেলেস্তেদের আর্মব্র্যান্ড পরবেন ক্রিস্টিয়ান রোমেরো। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদন।

মেসির পাশাপাশি আন্তর্জাতিক ফুটবল ছেড়েছেন নিকোলাস ওতামেন্দি। স্বাভাবিকভাবেই অধিনায়ক বেছে নিতে হতো আর্জেন্টিনাকে। গুরু দায়িত্বটা দেওয়া হলো ২৮ বছর বয়সী রোমেরোর কাঁধে।

রোমেরোকে অধিনায়ক করার সিদ্ধান্ত নতুন নয়। বিশ্বকাপের আগেই তৃতীয় অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছিল। প্রথম দুই অধিনায়কের বিদায়ের পর এবার পূর্ণাঙ্গ নেতৃত্বভার পেলেন আতলেতিকো মাদ্রিদের এই তারকা ফুটবলার।

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

রোমেরোকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। এমিলিয়ানো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকোর মতো দলের অভিজ্ঞ খেলোয়াড়দের পেছনে ফেলে রোমেরোর ওপর আস্থা রেখেছেন তিনি।

আর্জেন্টিনার হয়ে রোমেরোর অধিনায়কত্বের অভিজ্ঞতা নতুন নয়। দেশের হয়ে ৫৮ ম্যাচ খেলা এই ডিফেন্ডার এরই মধ্যে তিনবার আর্মব্যান্ড পরেছেন। গত বছর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে প্রথমবার অধিনায়ক হন তিনি। ম্যাচটি আর্জেন্টিনা জেতে ১-০ গোলে।

এরপর একই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে এবং সর্বশেষ গত মার্চে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন রোমেরো। মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ এখন তার সামনে।

তথ্যসূত্র : মার্কা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসির বিদায়ের পর নতুন অধিনায়কের নাম ঘোষণা আর্জেন্টিনার

আপডেট টাইম : ০৮:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬