সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

যমুনায় অসময়ে অস্বাভাবিক গতিতে পানি বৃদ্ধি নিয়ে যা বললো পাউবো

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০১:২৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • 71

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

বর্ষা, শেষ শরতের পর হেমন্ত ঋতুও। এই অসময়ে সিরাজগঞ্জে যমুনা নদীতে অস্বাভাবিক গতিতে পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলার কাজিপুরের মেঘাই পয়েন্টে ৭৫ সেন্টিমিটার ও সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ৬৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে শঙ্কিত হচ্ছে চরাঞ্চলের কৃষকেরা। শীতকালীন সবজির আবাদ ব্যহত হওয়ার আশঙ্কা করছেন তারা। তবে বন্যার আশঙ্কা উড়িয়ে দিলেন পাউবো কর্মকর্তারা।

বুধবার (৭ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২০ মিটার। গত ২৪ ঘণ্টায় ৬৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৭০ মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)।

আবুল মিয়া, কুদরত আলী, আনোয়ার হোসেনসহ চরাঞ্চলের বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বললে তারা বলেন, একদিনে যমুনায় আড়াই ফিট পানি বাড়ছে। এই বছরে এটা একেবারেই অস্বাভাবিক। এভাবে আর দুই তিনদিন পানি বাড়লেই বন্যা হয়ে ফসলের মাঠ তলিয়ে যাবে। এতে শীতকালীন সবজিসহ বিভিন্ন আবাদ নষ্ট হওয়ার আশংকা করছেন কৃষকেরা।

অপরদিকে জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮৬ মিটার। ২৪ ঘন্টায় ৭৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৯৪ মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন, উজানে ভারী বৃষ্টির কারণে যমুনা নদীতে অস্বাভাবিক গতিতে পানি বেড়েছে। তবে বন্যার কোন আশংকা নেই। আগামীকাল পর্যন্ত পানি বাড়বে। এরপর স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

যমুনায় অসময়ে অস্বাভাবিক গতিতে পানি বৃদ্ধি নিয়ে যা বললো পাউবো

আপডেট টাইম : ০১:২৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫