সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

যাদের নামে নামকরণ হলো কোস্ট গার্ডের ৪ জাহাজের নতুন নাম

দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো ৪ নৌ সদস্যের নামে বাংলাদেশ কোস্ট গার্ডের ৪টি জাহাজের নতুন নামকরণ করা হয়েছে।

বিভিন্ন অভিযান, জলদস্যু দমন ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো এসব সদস্যের স্মৃতি ধরে রাখতে তাদের নামে জাহাজগুলোর নামকরণ করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নতুন নামকরণ করা চার নৌ সদস্য হলেন ফিরোজ কবির, নুরুল ইসলাম, এম হুমায়ুন কবির ও আশরাফ সিদ্দিকী। তারা সবাই কোস্ট গার্ডে দায়িত্ব পালনকালে বিভিন্ন অভিযানে প্রাণ হারিয়েছেন।

ফিরোজ কবির ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার এবং ‘শহীদ ফরিদ’ নামের একটি জাহাজের অধিনায়ক। সুন্দরবনে দায়িত্ব পালনের সময় কালবৈশাখীর কবলে পড়ে তার জাহাজটি তীব্র দুর্যোগের মুখে পড়ে। এ সময় জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, নুরুল ইসলাম নামের এক নাবিক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় আকস্মিক হামলায় নিহত হন।

এম হুমায়ুন কবির ২০০৬ সালে সুন্দরবনে জলদস্যুদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ হারান। আর আশরাফ সিদ্দিকীও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় মৃত্যুবরণ করেন।

এর আগে জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের ৪টি জাহাজের নাম পরিবর্তন করে সরকার। এ ছাড়া ‘জয় বাংলা’ নামে থাকা কোস্ট গার্ডের আরেকটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে। সব মিলিয়ে ৫টি জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ‘বিসিজিএস তাজউদ্দীন’ জাহাজের নতুন নাম হবে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস ফিরোজ কবীর’। ‘বিসিজিএস মনসুর আলী’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’।

এ ছাড়া ‘বিসিজিএস কামরুজ্জামান’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’। ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস অদম্য বাংলা’।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

যাদের নামে নামকরণ হলো কোস্ট গার্ডের ৪ জাহাজের নতুন নাম

আপডেট টাইম : ০৯:৪৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬