সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

যুবসমাজের কর্মসংস্থান ও মাদকমুক্ত পরিবেশ চান প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ

বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বি কে স্কুল প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করে কর্মসংস্থানমুখী করতে চান বলে জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি বলেন, তরুণদের খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বি কে স্কুল প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, যুবসমাজ দেশের সম্পদ ও ভবিষ্যৎ নেতৃত্ব। এই তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, শিক্ষা ও কর্মসংস্থানমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। তরুণদের মেধা, যোগ্যতা ও কর্মশক্তিকে কাজে লাগাতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। এ জন্য যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ক্রীড়াচর্চার পরিবেশ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, পারস্পরিক সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার আয়োজন ও তরুণদের মাঠমুখী করা প্রয়োজন।

টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. মাহবুবুল আলম খন্দকার বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হেলাল সিকদার, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অলিউর রহমান অলি, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল ইসলাম খান নয়ন, শাখাওয়াত হোসেন শাহীনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান রনি মৃধা। এদিকে, একই দিন সন্ধ্যায় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বরিশাল মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

যুবসমাজের কর্মসংস্থান ও মাদকমুক্ত পরিবেশ চান প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ

আপডেট টাইম : ০৭:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬