সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

যে কারণে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি না নিয়ে উদযাপনে মাতে ভারত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:৩৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 52

স্পোর্টস ডেস্ক । জনতার কণ্ঠ.কম

৪১ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই। প্রত্যাশিতভাবেই ম্যাচটি পরিণত হয়েছিল মহারণে। শেষ ওভার পর্যন্ত উত্তেজনায় ভরপুর এই লড়াইয়ে অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে সূর্যকুমার যাদবের ভারত। তবে এশিয়া কাপ শেষ হলেও নাটক শেষ হয়নি।

ভারত চ্যাম্পিয়ন হওয়ার দেড় ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রানার্সআপ পাকিস্তানের ক্রিকেটারদের মেডেল দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আর রানার্সআপের চেক তুলে দিয়েছেন নাকভি ও আমিনুল একসঙ্গে। তবে ভারতীয় ক্রিকেটাররা পুরস্কার নিয়েছেন অন্য অতিথিদের কাছ থেকে।

ভারতের গণমাধ্যমের দাবি, পিসিবি সভাপতির হাত থেকে ট্রফি নিতে ক্রিকেটারদের নিষেধ করেছে দেশটির সরকার। তাই পুরস্কার বিতরণী শেষে ট্রফি নিয়ে যাওয়া হয়েছে ভেতরে। নাকভি নেমে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা মঞ্চে উঠে ট্রফি ছাড়াই ছবি তোলেন, নিজেদের মতো করে উদযাপন সারেন এমনকি ফটোগ্রাফারদের জন্য চ্যাম্পিয়ন হিসেবে পোজ দিয়ে ছবিও তোলেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, পুরস্কার বিতরণ মঞ্চে পাকিস্তানের মন্ত্রিপরিষদের সদস্য মহসিন নাকভি উপস্থিত থাকার কারণেই তার হাত থেকে পুরস্কার নিতে রাজি হয়নি ভারত।

সূত্র: কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

যে কারণে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি না নিয়ে উদযাপনে মাতে ভারত

আপডেট টাইম : ১১:৩৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫