সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

যে ১০ প্রতিষ্ঠান বিপিএলে দল পেতে আগ্রহ প্রকাশ করেছে

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:২৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • 47

স্পোর্টস ডেস্ক । জনতার কণ্ঠ.কম

বিপিএলের পরবর্তী আসরে থাকছে না ফরচুন বরিশাল। নতুন মৌসুমে দল পাওয়ার জন্য তারা আবেদনই করেনি। ফরচুন বরিশাল না থাকলেও ১০টি প্রতিষ্ঠান বিপিএলে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু মঙ্গলবার (২৮ অক্টোবর) বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

বিসিবি সম্ভাব্য ১০টি ফ্র্যাঞ্চাইজি অঞ্চল নির্ধারণ করেছে—এগুলো হলো বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট। এর মধ্যে কমপক্ষে পাঁচটি দল নিয়ে বিপিএল আয়োজনের পরিকল্পনা চলছে।

গত আসরে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস এবারও আগ্রহ প্রকাশ করেছে দল নিতে। বসুন্ধরা গ্রুপের অধীনে থাকবে রংপুর রাইডার্স। অন্যদিকে, ঢাকা ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি অধিকার পেতে আবেদন করেছে ওয়ালটন ও রিমার্ক হার্লান। দেশ ট্রাভেলস, নাবিল গ্রুপ আবেদন করেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির অধিকার পেতে। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানার অধিকার পাওয়ার জন্য আবেদন করেছে এসকিউ স্পোর্টস নামের একটি প্রতিষ্ঠান।

বরিশাল থেকে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে আকাশবাড়ী হলিডেজ নামের একটি প্রতিষ্ঠান। সিলেট স্ট্রাইকার্স নামে দল নিতে জগলু অ্যান্ড ক্রিকেট উইথ সামি নামের একটি প্রতিষ্ঠান থেকে দরপত্র জমা দেওয়া হয়েছে। কুমিল্লা থেকে দল নিতে এসএস গ্রুপ দরপত্র জমা দিয়েছে। তারা কুমিল্লা ফাইটার্স নামে দল আনতে চায়। এ ছাড়া নোয়াখালী থেকে বাংলা মার্ক একটি প্রতিষ্ঠান বিপিএলে দল নিতে আগ্রহ দেখিয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

যে ১০ প্রতিষ্ঠান বিপিএলে দল পেতে আগ্রহ প্রকাশ করেছে

আপডেট টাইম : ১১:২৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫