সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। এই উপলক্ষ্যে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১১.০০ টায় ভাষার কবিতা পাঠ ও একুশের গান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরবর্তীতে একুশের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে ভাষা শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এরপর ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ছাত্রহল, ছাত্রীহল ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ সকাল ১০.৩০ মিনিটে শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনায় সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। একুশে ফেব্রুয়ারিসহ বিভিন্ন জাতীয় অর্জনে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে আত্ম-উৎসর্গকারী সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া বলেন, ভাষা আন্দোলনের চেতনার অভিঘাতই আমাদেরকে মহান মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করেছে এবং এই চেতনার শক্তিই আজও আমাদেরকে সকল অন্যায়-অবিচার-আগ্রসনকে প্রতিহত করতে সদা সচেষ্ট রখেছে। এই চেতনাকে সদা লালন করে আমাদেরকে আগামীর বাংলাদেশ নির্মাণে অগ্রগামী হতে হবে।

আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। স্বাগত বক্তব্য প্রদান করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম। এছাড়াও অন্যান্য আলোচক হিসেবে আলোচনা করেন বাংলা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. জাবেদ ইকবাল, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মলিনা খাতুন এবং সংগীত বিভাগের চেয়ারম্যান দেবশ্রী দোলন। আলোচনা সভায় সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর আহমেদ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আপডেট টাইম : ০৩:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬