সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রাণীনগরে মৎস্যজীবির বাড়িতে আগুন

নওগাঁর রাণীনগরে বিদ্যুতের সটসার্কিট থেকে এক মৎস্যজীবির বাড়িতে আগুন লেগে ইটের দু’তলা বাড়ি ভস্মিভূত হয়েছে। এ অগ্নিকান্ডে ওই বাড়ির মালিকের প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মিরাট পশ্চিমপাড়া গ্রামের মৎস্যজীবি রজব আলী বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
রজব আলীর ভাতিজা আব্দুর রাজ্জাক জানান, দুপুর দেড়টা দিকে চাচা রজব আলীর ইটের দু’তলা বাড়িতে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় গ্রামের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরই মধ্যে পাশর্^বতী আজাদ ও জহিরের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টার চেষ্টায় গ্রামবাসির সহযোগিতায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। এতে চাচা রজব আলীর দু’তলা টিনের চালা, ছয়টি রুম এবং রুমের টিভি, ফ্রিজ, ধান, চালসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আজাদ হোসেন বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। গ্রামবাসি একযোগে এগিয়ে না আসলে হয়তো আরো বড় ধরনের ক্ষতি হয়ে যেতো। তার পরেও পাশর্^বতী আজাদ ও জহিরের বাড়ির বেশ কিছু অংশ পুরে গেছে।
রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত রওনা দিই। কিন্তু ঘটনাস্থলে পৌঁছার আগেই গ্রামবাসি আগুন নিয়ন্ত্রণ করেছে। ফলে মাঝ পথ থেকেই ফিরে এসেছি। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে, বা কি পরিমান ক্ষতি হয়েছে তা বলতে পারেননি তিনি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রাণীনগরে মৎস্যজীবির বাড়িতে আগুন

আপডেট টাইম : ০৬:৪৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫