সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় নওগাঁর রাণীনগর উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি ও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করা হয়।
উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, সরকারি-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, প্রেসক্লাব ও রাজনৈতিক দল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এরপর সকাল ৯টায় রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সেখানে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও মাঠে অনুষ্ঠিত ডিসপ্লেতে বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরষ্কার এবং অন্যান্য সংগঠনের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। এরপর দুপুর ১২টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আরিফুজ্জামান খাঁন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস প্রমুখ।
এছাড়া বিজয় দিবসের সকল কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা, উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

আপডেট টাইম : ০৬:৫১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫