সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

রায়গঞ্জে অগ্নিকাণ্ডে দোকান-গোডাউনসহ ৮ ঘর ক্ষতিগ্রস্ত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে দোকান ও গোডাউনসহ আটটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তুলা, লেপ-তোষক, ফ্রিজ, বিভিন্ন যন্ত্রপাতি, মেশিন ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে বাজারের বিশ্বাস সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী মো. জহুরুল ইসলামের তুলার গোডাউন ও লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ সময় কিছু মালামাল উদ্ধার করা হয়।

অগ্নিকাণ্ডে জহুরুল ইসলামের তুলার গোডাউন, লেপ-তোষকের দোকান ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়। এ ছাড়া মিলন হোসেনের ফ্রিজের গোডাউন এবং জহুরুল ইসলামের ভাই সাখাওয়াতের গোডাউন, মেশিন ও একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত অন্য ব্যবসায়ীরা হলেন মিলন শেখ, সফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন, মামুন, আরিফুল ও আলহাজ্ব মো. মাজহারুল ইসলাম। তাঁদের মধ্যে মাজহারুল ইসলামের দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে আটটি ঘরের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মালামালের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে অগ্নিকাণ্ডে দোকান-গোডাউনসহ ৮ ঘর ক্ষতিগ্রস্ত

আপডেট টাইম : ১০:৫৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬