সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

রায়গঞ্জে চাঁদা না পেয়ে ইউনিয়ন পরিষদে হামলা ও মেম্বরকে মারপিটের অভিযোগ

উন্নয়ন কাজের বিল থেকে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় ইউনিয়ন পরিষদে ঢুকে হামলা ও ইউপি সদস্যকে মারপিট করে পরিষদ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভুক্তভোগী ইউপি সদস্য (মেম্বর) সরোয়ার হোসেন বাদী হয়ে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের মেম্বর সরোয়ার হোসেন চলতি অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় একটি কালভার্ট নির্মাণ করেন। সোনাখাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম তোতা ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা (সচিব) রোজিন পলাশ ওই কাজের বিল থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকার করায় সোমবার বিকেলে পরিষদে চেয়ারম্যানের কক্ষে ঢুকে মব সৃষ্টি করে প্যানেল চেয়ারম্যানের সামনেই সরোয়ারকে মারপিট করে পরিষদ থেকে বের করে দেন তারা। পরবর্তীতে পরিষদে আসলে হত্যার হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী সরোয়ার হোসেন বলেন, ১ লাখ ৬৫ হাজার টাকার প্রকল্প। এর মধ্যে থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তোতা। টাকা না দেওয়ায় পরিষদে ঢুকে আমাকে মারপিট করে বের করে দেন এবং পরিষদে ঢুকলে হত্যার হুমকি দেন।

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে চাঁদা দাবীর বিষয়টি অস্বীকার করে বিএনপি নেতা সিরাজুল ইসলাম তোতা বলেন, মেম্বরের সঙ্গে পরিষদে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ মীমাংসার দায়িত্ব নিয়েছেন।

ইউপি সচিব রোজিন পলাশ বলেন, মেম্বরের সঙ্গে বিএনপি নেতা তোতার হট্টগোল হয়েছিল। তবে আমাকে জড়িয়ে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন।

সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল জব্বার মিয়া বলেন, আমার সামনেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে চাঁদা দাবীর বিষয়টি অস্বীকার করেন তিনি।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার ভিডিও দেখেছি। বহিরাগত লোকজন পরিষদের ঢুকে ইউপি সদস্যকে মারপিটের ঘটনাটি দুঃখজনক। বিষয়টি তদন্ত করে অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

রায়গঞ্জে চাঁদা না পেয়ে ইউনিয়ন পরিষদে হামলা ও মেম্বরকে মারপিটের অভিযোগ

আপডেট টাইম : ০৮:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬