সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রায়গঞ্জে চোলাই মদ সেবনের অভিযোগে আটক ১

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার সংলগ্ন এলাকায় চোলাইমদ সেবনের অভিযোগে সাজু সরদার (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ থানার জিডি নং-৮৯২ এর ভিত্তিতে এসআই (নিঃ) নীল কমল চক্রবর্তীর নেতৃত্বে একটি দল রাত্রীকালীন মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশের একাধিক সদস্য অংশ নেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঘোষবাড়ী এলাকার একটি বাড়ির পেছনে নদীর পাড়ে কয়েকজন ব্যক্তি চোলাইমদ সেবন করছে। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়। পরে রাত আনুমানিক দেড়টার দিকে ঘটনাস্থল থেকে সাজু সরদারকে আটক করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চোলাইমদ সেবনের বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার মদ্যপানের বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসনুজ্জামান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রায়গঞ্জে চোলাই মদ সেবনের অভিযোগে আটক ১

আপডেট টাইম : ০৬:০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬