সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

র‌্যাবের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল-এর যৌথ অভিযানে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ২নং পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের আইনের আওতায় আনার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক, হত্যা ও অপহরণসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে র‌্যাব নিয়মিত ও সফল অভিযান পরিচালনা করে আসছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মোঃ মিনহাজ (৩৫), পিতা- মোঃ নুরুল হক, সাং- ঝলঝলী, থানা- বীরগঞ্জ, জেলা- দিনাজপুর। তার ছোট বোন মোছাঃ রুপালী আক্তার (২৪)-এর সঙ্গে প্রায় পাঁচ বছর আগে আসামি মোঃ হযরত আলী (২৮)-এর ইসলামি শরীয়াহ মোতাবেক বিবাহ হয়। বিয়ের পর থেকেই রুপালীকে তার স্বামী ও অন্যান্য আসামিরা প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার দিন ০৯ জুন ২০২৫ তারিখে সকাল আনুমানিক ১০টায় ভিকটিমকে সঙ্গে নিয়ে আসামিরা সিরাজগঞ্জ সদর থানাধীন ০৮ নং কাওয়াখোলা ইউনিয়নের সিঙ্গারবিল হালদিয়া গ্রামে ভিকটিমের নানা-শ্বশুরের বাড়িতে বেড়াতে আসেন। পরবর্তীতে বিকাল আনুমানিক ৩টার দিকে পার্শ্ববর্তী এক ব্যক্তি ভিকটিমের চাচীর মোবাইলে ফোন করে জানান, রুপালী পানিতে ডুবে মারা গেছে। খবর পেয়ে বাদী ঘটনাস্থলে পৌঁছে বাড়ির উঠানে তার বোনের মরদেহ দেখতে পান।.

.

বাদীর অভিযোগ, আসামিরা ওই দিন বিকাল ২টা থেকে ৩টার মধ্যে ভিকটিমকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে সিঙ্গারবিল হালদিয়া এলাকার যমুনা নদীর শাখায় ফেলে দেয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৩১, তারিখ-১০/০৬/২০২৫, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০) দায়ের করা হয়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিরাজগঞ্জ-এর অধিনায়কের দিকনির্দেশনায় গত ০৫ জানুয়ারি ২০২৬ খ্রিঃ বিকাল ৪টা ৪৫ মিনিটে র‌্যাব-১২ ও র‌্যাব-১৪-এর যৌথ আভিযানিক দল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন লতিফপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ২নং পলাতক আসামি মোঃ গোলাম মোস্তফা (৫৫), পিতা- সামছুল হক, সাং- চর তালতলা, থানা- ভুয়াপুর, জেলা- টাঙ্গাইলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

র‌্যাবের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

আপডেট টাইম : ১১:৫৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬