সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

লাইসেন্স ছাড়া সার বিক্রি ও মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ

জয়পুরহাটের ক্ষেতলালে নিবন্ধন বা লাইসেন্স ছাড়াই সার বিক্রি, অবৈধ মজুদ, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্যাশমেমো ব্যবহার না করার অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের পাঠানপাড়া বাজারের মেসার্স নুর ইসলাম ট্রেডার্সে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

​অভিযানে খুচরা সার বিক্রেতা মো. আবু হাসানকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মল্লিকা রানী সেহানবীশ।

আরও পড়ুন: কৃষিঋণ মওকুফে উপকৃত হয়েছে ১৪ লাখ কৃষক: অর্থমন্ত্রী

​অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি বলেন, “কোনো ধরনের লাইসেন্স না থাকায় এবং অবৈধভাবে সার মজুদ করায় কৃষি কর্মকর্তার মাধ্যমে দোকান থেকে মোট ৫৭ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ৪৯ বস্তা এমওপি, ৫ বস্তা টিএসপি এবং ৩ বস্তা ডিএপি সার রয়েছে। পরে জব্দকৃত সার স্পটেই স্থানীয় প্রকৃত কৃষআমান ক ও কৃষি কার্ডধারী ব্যক্তিদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে।

​তিনি আরও জানান, বিক্রয়লব্ধ এই অর্থ আগামীকালের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

লাইসেন্স ছাড়া সার বিক্রি ও মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ

আপডেট টাইম : ০৫:৫১:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬