সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

শাশুড়ি হত্যা মামলায় স্ত্রীর সহায়তায় জামিন, পরে সেই স্ত্রীকেই হত্যা করল স্বামী

ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী দুলালি বেগমকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্বামী বিরাজ মিয়াকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোশাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার।

নিহত দুলালি বেগম (৫৫) উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা গ্রামের দুলু মিয়ার মেয়ে।

আটক বিরাজ কাটাবাড়ী ইউনিয়নের সদর কলোনি গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে ১৯ বছর আগে শাশুড়ি হত্যার অভিযোগও রয়েছে। তার স্ত্রী দুলালী বেগমই ওই মামলায় কারাগার থেকে জামিন করিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলের দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রী দুলালির বুকে একের পর এক ছুরিকাঘাত করে স্বামী বিরাজ। এতে ঘটনাস্থলেই মারা যান দুলালি। অবস্থা বেগতিক দেখে পাশের পাটক্ষেতে আত্মগোপন করেন তিনি। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে তাকে আটক করে থানায় নেয় গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

দুলালি বেগম হত্যার ঘটনার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মণ জানান, ২০০৭ সালে বিরাজের বিরুদ্ধে তার শাশুড়ি সেলিনা বেগমকে হত্যার অভিযোগে একটি মামলা হয়। নিহত সেলিনা বেগমের ভাই মামলাটি দায়ের করেছিলেন। এ মামলায় কারাগারে থাকাকালে স্ত্রী দুলালি বেগম তাকে জামিনে মুক্ত করিয়েছিলেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামী বিরাজকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

One thought on “শাশুড়ি হত্যা মামলায় স্ত্রীর সহায়তায় জামিন, পরে সেই স্ত্রীকেই হত্যা করল স্বামী

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

শাশুড়ি হত্যা মামলায় স্ত্রীর সহায়তায় জামিন, পরে সেই স্ত্রীকেই হত্যা করল স্বামী

আপডেট টাইম : ১১:৪৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬