সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

শাহজাদপুরে কৃষকের জমিতে জোরপূর্বক গরু দিয়ে ঘাস খাওয়ানোর অভিযোগ!

সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকের জমিতে জোরপূর্বক গরু চড়িয়ে ৪বিঘা জমির ঘাস নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী কৃষক হাজী মোঃ আব্দুল আজিজ শেখ বাদী হয়ে শাহজাদপুর থানায় শনিবার রাতে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শনিবার ( ৩ জানুয়ারী) বেলা ১১ টার দিকে হাজী মোঃ আব্দুল আজিজ শেখের ঘাসের জমিতে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি গ্রামের মৃত কাজেম প্রামানিকের পুত্র মোঃ ফটিক হোসেন, মোঃ আবুল কাশেম, মোঃ আঃ করিম, মোঃ আব্দুল মজিদ এবং আব্দুল মততিনের শতাধিক গরু হঠাৎই ছেড়ে দেয়। নিষেধ করা সত্ত্বেও গরু সড়িয়ে না নেয়ায় পুলিশে খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক ধলাই নদী সাঁতরে পাড় করে নেয় গরুগুলো। এদিকে শতাধিক গরু এবং রাখালদের অল্প সময়ের তাণ্ডবেই কৃষকের অন্তত ৪ বিঘা জমির ঘাস পুরোপুরি নষ্ট হয়ে যায়। এদিন রাতেই হাজী মোঃ আব্দুল আজিজ শেখ বাদী হয়ে মোঃ ফটিক হোসেন, মোঃ আবুল কাশেম, মোঃ আঃ করিম, মোঃ আব্দুল মজিদ এবং আব্দুল মতিনের নাম উল্লেখ করে শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগের বিষয়ে কথা হলে গরু দিয়ে ঘাস খাওয়ানোর কথা স্বীকার করে মোঃ কাশেম জানান,”গরু দিয়ে ঘাস খাওয়াইছি, একশোবার খাওয়াবো। আমার জমি থেকে আমি খাওয়াইছি।”
শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

শাহজাদপুরে কৃষকের জমিতে জোরপূর্বক গরু দিয়ে ঘাস খাওয়ানোর অভিযোগ!

আপডেট টাইম : ০৪:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬