সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুরাদ হোসেন, জনপ্রকৌশলী ও স্বাস্থ্য কর্মকর্তা রিপন মিয়া, মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, শাহজাদপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বিনয় পাল এবং শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন প্রমুখ।
এ ছাড়া সভায় অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা বলেন, দিবস দু’টি শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হবে। দিবসগুলোয় পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোকসজ্জা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নেয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় আরও জানানো হয়, শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রাক্কালে এবং বিজয় দিবসের ভোরে জাতীয় পতাকা উত্তোলন, শহরের গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হবে।
সভা শেষে উপজেলা অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা সকলকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং সফল বাস্তবায়নের জন্য সহযোগিতা কামনা করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫