সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

পূর্বধলা থানা, নেত্রকোনা। ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় দোকানে কাজ করা এক শিশুকে নিজ শোবার ঘরে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে একটি মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় পুলিশ আব্দুল্লাহ আল মামুন দুলাল (৫০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

রোববার (১৮ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন দুলাল পূর্বধলা উপজেলার একটি মাদ্রাসার পরিচালক। পাশাপাশি তার একটি দোকান রয়েছে, যেখানে কাজ করত ভুক্তভোগী শিশুটি।

থানায় দায়ের করা লিখিত অভিযোগে শিশুটির বাবা উল্লেখ করেন, ঘটনার দিন রাতে ফার্মেসির কাজ শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে তার সন্তান। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্ত তাকে ডেকে নিজের শোবার ঘরে নিয়ে যান। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের বিষয়টি জানায়। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পূর্বধলা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। নির্যাতনের শিকার শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইনি ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:৩০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬