সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শ্রদ্ধা-ভালোবাসায় জিন্নাহকে স্মরণ করল হাদির ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের লোগো ও মুহাম্মদ আলী জিন্নাহ।

উর্দুকে ‘একমাত্র রাষ্ট্রভাষা’ করতে চাওয়া জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহকে ‘শ্রদ্ধা ও ভালোবাসায়’ স্মরণ করেছে শহীদ শরীফ ওসমান হাদির প্রতিষ্ঠিত সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে সংগঠনটির ফেসবুক পেজে জিন্নাহর একটি সাদাকালো ছবি প্রকাশ করে তাকে স্মরণ করা হয়। দিনটি ছিল জিন্নাহর ৭৮তম মৃত্যুবার্ষিকী।

ইনকিলাব মঞ্চের পোস্টে জিন্নাহকে ‘উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ, ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রভাবশালী নেতা’ এবং পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হিসেবে উল্লেখ করা হয়। পোস্টের ছবিতে জিন্নাহর প্রতিকৃতির নিচে তার জন্ম ও মৃত্যুর তারিখও দেওয়া হয়েছে- ২৫ ডিসেম্বর ১৮৭৬ থেকে ১১ সেপ্টেম্বর ১৯৪৮।

পোস্টের সঙ্গে দেওয়া বার্তায় বলা হয়, ‘উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ, দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা, পাকিস্তান রাষ্ট্রের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ।’

পাকিস্তানের সরকারি তথ্য অনুযায়ী, মুহাম্মদ আলী জিন্নাহ ১৮৭৬ সালের ২৫ ডিসেম্বর করাচিতে জন্মগ্রহণ করেন এবং ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর মারা যান। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি দেশটির প্রথম গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৪৮ সালের মার্চে পাকিস্তানের গভর্নর মুহম্মদ আলী জিন্নাহ ঢাকার রেসকোর্স ময়দানে ও কার্জন হলে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করলে প্রতিবাদে ফুঁসে উঠে ঢাকার ছাত্র সমাজ। তার এই মন্তব্য তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালি জনগোষ্ঠীর মনে গভীর ক্ষোভের জন্ম দেয়, যা ১৯৫২ সালের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের পথ তৈরি করে।

পেজটি থেকে এই ধরনের পোস্ট প্রায়ই দেওয়া হয়। ৬ দিন আগে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখকে নিয়েও তারা পোস্ট করে। সেই পোস্টে নূর মোহাম্মদকে ‘অশেষ দোয়া ও ভালোবাসায়’ স্মরণ করা হয়।

জিন্নাহকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করল হাদির ইনকিলাব মঞ্চ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা-ভালোবাসায় জিন্নাহকে স্মরণ করল হাদির ইনকিলাব মঞ্চ

আপডেট টাইম : ০১:৪১:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬