সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

সংবিধান সংস্কারে বিরোধীরা সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দল সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হলেও সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের সহযোগিতা পাওয়া যাচ্ছে না।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এমন সাংবিধানিক প্রক্রিয়া আনতে চাই, যেটাকে অনেকে সংস্কার বলতে পারেন। তারা সংস্কার বলে তুষ্ট থাকলে আমাদের আপত্তি নেই। কিন্তু তারা বিরোধীদল হিসেবে সংশোধন প্রক্রিয়ায় এখন পর্যন্ত সহযোগিতা করছেন না।’

জুলাই জাতীয় সনদ প্রণয়নের প্রেক্ষাপট তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ আলাপ-আলোচনার মধ্য দিয়ে এই সনদ প্রণীত হয়েছে। জাতীয় জীবনের দিকনির্দেশনা দেয় জুলাই। এটি কোনো এক দিনের ঘটনা নয়; ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়েই ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।

তিনি বলেন, রক্তাক্ত গণ-অভ্যুত্থানের ইতিহাস জাতীয় জীবনে চিরজাগরূক থাকবে এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা জোগাবে। জুলাইকে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের পথনির্দেশক হিসেবেও বিবেচনা করেন তারা।

জুলাইয়ের চেতনাকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাহিত্য, নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জুলাইয়ের প্রতিফলন ঘটাতে হবে। শুধু জুলাই মাসে বা বার্ষিক আয়োজনে স্মরণ করলেই দায়িত্ব শেষ হবে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদদের রক্তের অঙ্গীকার, জাতীয় জীবনের প্রত্যাশা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত শহীদদের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হবে না।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে প্রক্রিয়ার একটি পর্যায় শেষ হয়েছে। এর কিছু অংশ সাংবিধানিক এবং কিছু অংশ আইনসংক্রান্ত। আইনি ও বিধিবিধানগত বিষয়গুলো চলমান প্রক্রিয়ার অংশ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুলাইয়ের ছাত্র-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পনা ঘোষণা করেছেন এবং তা বাস্তবায়ন করছেন। শহীদদের আকাঙ্ক্ষাগুলোও সরকারের সেই পরিকল্পনার অংশ বলে মন্তব্য করেন তিনি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

সংবিধান সংস্কারে বিরোধীরা সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১২:৫৮:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬