সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সরকারি বিভিন্ন উন্নয়নকাজে এমপি রাখেন ৫০ ভাগ : রুমিন ফারহানা

সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে বক্তব্য রাখেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘সংসদ সদস্য চুরি করলে ঠিকাদার তো চুরি করবেই। সংসদ সদস্য যদি সৎ হয়, কোনো ঠিকাদারের বাপের সাধ্য নাই চুরি করবে।

সোমবার (১২ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, সরকারি বিভিন্ন উন্নয়নকাজে এমপি রাখেন ৫০ ভাগ। এমপির চামচারা রাখে আরও ২৫ ভাগ। এখানেই ৭৫ ভাগ শেষ। আর ঠিকাদার ২৫ ভাগের ৫ ভাগ কাজ করেন, বাকিটা পকেটে ঢোকান। সংসদ সদস্য চুরি করলে তো ঠিকাদার করবেই।

তিনি আরও বলেন, সংসদ সদস্য হলে নিজ এলাকার হাসপাতালে আমি চিকিৎসা নিয়ে দেখব, কোনো বাপের বেটা ডাক্তার উপস্থিত থাকেন না। ওষুধ কেমনে পাওয়া যায় না।

স্বতন্ত্র এ প্রার্থী বলেন, আমার বাবা নাই, ভাইবোন নাই। আত্মীয়স্বজন বিদেশে থাকে। আমি পাস করলেও তারা এসে লাইন দেবে না। আপনারা আমার সব। আপনারাই আমার কাছে আত্মীয়।

মতবিনিময়কালে রুমিন ফারহানার হাতে স্থানীয় প্রয়োজনীয় উন্নয়নকাজের তালিকা তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাকে সংসদ সদস্য নির্বাচিত করলে এসব উন্নয়ন কাজগুলো করে যাব। আর যদি না পারি তাহলে আপনাদের কাছে আর আসব না।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সরকারি বিভিন্ন উন্নয়নকাজে এমপি রাখেন ৫০ ভাগ : রুমিন ফারহানা

আপডেট টাইম : ০৭:৫১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬