সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সাংবাদিককে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ!  

সিরাজগঞ্জের শাহজাদপুরে সংবাদ প্রকাশের জেরে মহাসড়কে জাহিদ হাসান নামের এক সাংবাদিকের মোটরসাইকেল থামিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় ঐ সাংবাদিককে ১০/১২ জন যুবক ঠেলে চলন্ত গাড়ির নীচে ফেলে পিষ্ট করে হত্যার চেষ্টা করে বলে রবিবার রাত ১০ টার দিকে শাহজাদপুর থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনের বিরুদ্ধে একটি লিখিত এজাহার দাখিল করেছেন। ভুক্তভোগী সাংবাদিক জাহিদ হাসান শাহজাদপুর প্রেস ক্লাবের সদস্য এবং স্থানীয় একটি পত্রিকার স্টাফ রিপোর্টার।
অভিযোগ সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদায়ির এলাকার মহাসড়কের কোল ঘেষে সড়ক ও জনপথের ক্যানেলে অবৈধ ভাবে ভেকু (এক্সভেটর) মেশিন লাগিয়ে রাতের অন্ধকারে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে একটি চক্র। বিষয়টি নিয়ে সরেজমিনে গিয়ে ভিডিও ধারন করে “জনপদ সংবাদ” নামের অনলাইন ভিত্তিক নিউজ পোর্টালের ফেসবুক পেজে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক জাহিদ হাসান। প্রতিবেদনটি প্রকাশের পর স্থানীয় ভাবে বেশ আলোচিত হয়। এরপর স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে মাটির ঐ পয়েন্টটি বন্ধ করে দিলে সাংবাদিক জাহিদ হাসানের উপর ক্ষিপ্ত হয় মাটি বিক্রির ঐ চক্র।
গত শনিবার সাংবাদিক জাহিদ হাসান বন্ধুর দোকানে আড্ডা শেষে রাত ৮টার দিকে বাঘাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা  আলোকদিয়ার ব্রিজের উপর কয়েকজন যুবক পথরোধ করে গালিগালাজ এবং ধাক্কাধাক্কি করতে থাকে। একপর্যায়ে সাংবাদিক জাহিদ হাসানকে মোটরসাইকেল থেকে নামিয়ে চলন্ত গাড়ির নীচে ফেলে পিষ্ট করে হত্যার চেষ্টা করে। এসময় পথচারীরা এগিয়ে আসলে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায় অভিযুক্তরা। পরে জাহিদ হাসান বাড়িতে ফিরে সাংবাদিক নেতাদের জানালে শাহজাদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন। পরে শাহজাদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সাংবাদিক জাহিদ হাসান রোববার রাত ১০টার দিকে ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনের বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেছেন।
বিষয়টি নিয়ে কথা হলে শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, যেভাবে ফ্যাসিস্ট আমলে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়েছিল। ঠিক একই ভাবে দুর্নীতিবাজ লুটেরা একটি চক্র সাংবাদিকের উপর হামলা চালিয়ে পুনরায় ভয়ের সংস্কৃতি চালু করতে চাচ্ছে। আবারও হুমকি ধামকি এবং আঘাত করে সাংবাদিকের কণ্ঠরোধের মাধ্যমে নয়া ফ্যাসিজম চালুর পায়তারা চলছে যা খুবই উদ্বেগজনক।
এ বিষয় শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সাংবাদিককে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ!  

আপডেট টাইম : ০৬:২০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬