সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সাফল্যের স্বীকৃতি হাকিমপুর উপজেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের কাঁকড়াপালী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালে এসএসসি, দাখিল ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ৮ নভেম্বর বিকেল সাড়ে চারটায় কাঁকড়াপালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মেফতাহুল জান্নাত এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য ও সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল হক রঞ্জু।
আরও উপস্থিত ছিলেন কাঁকড়াপালী মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আজিজার রহমান মাষ্টার, হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ নওশাদ আলী, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী প্রণব কুমার রায়, মোঃ রেজাউল করিম, প্রাইভেট শিক্ষক মোঃ ইমদাদুল হক, ইউপি সদস্য ওমেদ আলী, ইউনিয়ন কৃষকদলের সাঃ সম্পাদক মোঃ দুলাল হোসেন সাংবাদিক লুৎফর রহমান, সোহেল রানা সহ অনেকে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আজিজার রহমান উদ্বোধনী বক্তব্য বলেন, সমাজের একজন ভালো মানুষ হিসেবে তৈরি হওয়ার জন্য এই মানব কল্যাণ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। কৃতি শিক্ষার্থীদের আগামী দিনে অনুপ্রেরণা যোগাইতে আজকের এই আয়োজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনে দেশের কর্ণধার। তাই আগামী দিনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের ভালো কাজ করার জন্য শিক্ষার্থীদের গড়ে ওঠার আহবান জানান।
আলোচনা সভা শেষে এলাকার ২০২৫ সালে এসএসসি, দাখিল ও এইচএসসি পরীক্ষায় ৩৬ জন উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেষ্ট তুলে দেন অতিথি বৃন্দ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সাফল্যের স্বীকৃতি হাকিমপুর উপজেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট টাইম : ০৭:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫