সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিংড়ায় ৬৯টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

নাটোরের সিংড়ায় চলনবিলের দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৯টি অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সিংড়া পৌরসভার নিংইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম উপস্থিত থেকে এসব ক্ষতিকর জাল জব্দ করেন। পরে জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একশ্রেণির অসাধু জেলে ও ব্যবসায়ী চলনবিল অধ্যুষিত সিংড়ার বিভিন্ন জলাশয়ে চায়না দুয়ারি জাল ব্যবহার করে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী নির্বিচারে শিকার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআইয়ের একটি দল নিংইন এলাকায় অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করে।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, “চায়না দুয়ারি জাল মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এই জালে অতি ক্ষুদ্র পোনা মাছ থেকে শুরু করে বিভিন্ন জলজ প্রাণীও ধরা পড়ে। চলনবিলের মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অসাধু চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিংড়ায় ৬৯টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

আপডেট টাইম : ০৫:২৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬