রিও ডি জেনেইরো: মনে পড়ে যেতেই পারে অনেকের কলকাতার আলিপুর চিড়িয়াখানার বহু বছর আগের ঘটনার কথা! সেবারও ঠিক তাই হয়েছিল, এক যুবা নেমে গিয়েছিলেন দেওয়াল বেয়ে সিংহের ক্লোজারে, তাঁকে আর জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ব্রাজিলে!
ব্রাজিলের একটি মর্মান্তিক ঘটনা দর্শকদের হতবাক করে দিয়েছে, যেখানে ১৯ বছর বয়সী এক যুবক সিংহের খাঁচায় প্রবেশের পর মারা গিয়েছেন। অনলাইনে প্রচারিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, জোয়াও পেসোয়ার আরুদা কামারা জুবটানিক্যাল পার্কে একটি লম্বা বেড়া বেয়ে উঠে সিংহের ক্লোজারে প্রবেশ করছেন এক যুবক। তাঁর পরিবার আগেই জানিয়েছিল যে তিনি সিজোফ্রেনিয়া সহ মানসিক স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















