সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিনেমায় প্রথমবার জুটি বাঁধলেন সজল ও মিষ্টি

নতুন একটি সিনেমায় প্রথমবার জুটি বাঁধলেন আবদুন নূর সজল ও মিষ্টি জান্নাত। সিনেমাটির নাম ‘দুজনে’। এটি পরিচালনা করবেন দেবাশীষ বিশ্বাস। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সজল-মিষ্টি দুজনেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

মিষ্টি জানান, ১২ মে থেকে সিনেমাটির শুটিংয়ে যাবেন তারা। সিনেমা প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘এই সিনেমাটি রোমান্টিক জার্নি। দুটি ভিন্ন ভিন্ন কারণে দুজনের এক হওয়া। সেখান থেকেই একসাথে একটা জার্নি শুরু হবে। পুরো যাত্রায় একে অপরকে বোঝা, ভালোবাসা, হঠকারিতা এবং সবশেষে প্রেমের পূর্ণতা।‘

‘দুজনে’ সিনেমাটি আসলে একটি ভালোবাসার জার্নি। নায়িকা মিষ্টি জান্নাত এ প্রসঙ্গে বলেন, ‘দেবাশীষ দাদার সঙ্গে অনেকদিন ধরে এই সিনেমাটি নিয়ে কথা চলছিল। কিন্তু শো-এর কারণে লন্ডনে ছিলাম। সেই সঙ্গে আমি একজন চিকিৎসক। এদিকেও প্রচুর সময় দিতে হয়। এসবের মধ্যেও সিনেমা করি।’

অভিনেত্রী আরও বলেন, ‘দেবাশীষ দাদা গুণী একজন নির্মাতা। তার কথা মতো এই সিনেমাটির জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা রাখছি, খুব তাড়াতাড়ি এই কাজটি শেষ করে দর্শকদের দেখাতে পারব।’

আবদুল্লাহ জহির বাবুর কাহিনি ও সংলাপে নির্মিত হচ্ছে ‘দুজনে’। সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন দেবাশীষ বিশ্বাস। এটি প্রযোজনা করছে হ্যাভেন মাল্টিমিডিয়া ও গীতি চিত্রকথা। জানা গেছে, দ্রুত শুটিং শেষে মুক্তি দেয়া হবে সিনেমাটি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সোজা গুলি করার’ ওপেন নির্দেশনা দিয়ে রেখেছিল শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

সিনেমায় প্রথমবার জুটি বাঁধলেন সজল ও মিষ্টি

আপডেট টাইম : ০৫:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬