সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সিরাজগঞ্জ চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিতদের বিপুল বিজয়

একযুগ পর উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল বিজয় অর্জন করেছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার ব্যবসায়ীদের অন্যতম এই সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। মধ্যরাত পর্যন্ত ভোট গননা হয়। রাতেই ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।

সরাসরি কোন রাজনৈতিক দলের প্যানেল না থাকলেও বিএনপি ও জামায়াত সমর্থিতরা নির্বাচনে অংশগ্রহণ করেন। এ নির্বাচনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে তাঁর সমর্থিতরা প্রার্থীরা বিপুল বিজয় অর্জন করেছে। অপরদিক জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থীরা কোন পদেই জয়লাভ করতে পারেনি।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে প্রেসিডেন্ট পদে জেলা বিএনপির সাধারণ সস্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে প্রায় তিন গুণ বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও অর্ডিনারী গ্রুপে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে জেলা বিএনপির অপর সহ-সভাপতি আব্দুল কাদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পরিচালক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন হাজী আব্দুস সাত্তার, কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি একাব্বর আলী আকবর, বিএনপি নেতা আবু সাইদ, হাজী জুড়ান সরকার, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, মো: নজরুল ইসলাম, সন্তোষ কুমার কানু, আবু হানিফ, প্রদীপ কুমার রায়, আবুল হাশেম আবু, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, শফিকুল ইসলাম আলামিন, জুয়েল রানা ও সানজিদ হাসান।

নব নির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেন, এ বিজয় ব্যবসায়ীদের বিজয়। ১২ বছর পর আমরা চেম্বারে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের ব্যবসায়ীরা ভোট দিয়েছে। বিএনপির প্রার্থীরা এখানে বিপুল বিজয় অর্জন করেছে। এ জন্য সকল ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সিরাজগঞ্জ চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিতদের বিপুল বিজয়

আপডেট টাইম : ০৯:০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫