ছাম্মি আহমেদ আজমীর:
সিরাজগঞ্জ পৌর এলাকার সকল রাস্তা দ্রুত সংস্কার এবং ভোররাতে ডাস্টবিন ও ড্রেন পরিস্কারের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ।
শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন কর্মসূচির মাধ্যমে বাসদের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। পৌর নাগরিকদের সকল অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যেমন গোশালা সড়ক, সরকারি কলেজ রোড, বাহির গোলা থেকে কাঠেরপুল সড়ক, সরকারি হাসপাতাল ও স্টেডিয়াম সড়ক, ই.বি রোড, গয়লা, একডালাসহ শহরের সকল রাস্তা দ্রুত সংস্কার এবং জনগনের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে। সেই সাথে ডাস্টবিন ও ড্রেনের ময়লা দিনের বেলা পরিস্কার না করে ভোররাতে করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, সদস্য সচিব এড. আনোয়ার হোসেন, সদস্য পলাশ কুমার ঘোষ, তারিকুজ্জামান টরিক, সন্জয় কুমার গৌর, আব্দুলাহ আল মামুন প্রমূখ।

রিপোর্টার: 



















