সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী ভিপি আয়নুল হকের মনোনয়ন বৈধ ঘোষনা 

Oplus_16908288

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৪, সিরাজগঞ্জ-৩  (রায়গঞ্জ – তাড়াশ) আসনের রাজনীতিতে নতুন গতি সঞ্চার হয়েছে। যাচাই-বাছাই শেষে বিএনপির প্রতীক ধানের শীষের প্রার্থী ভিপি আয়নুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক এই ঘোষণা দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রার্থীর দাখিলকৃত কাগজপত্র, হলফনামা ও অন্যান্য তথ্য যথাযথভাবে যাচাই করে কোনো ধরনের অসঙ্গতি পাওয়া যায়নি।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে রায়গঞ্জ, তাড়াশ ও সংশ্লিষ্ট এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই এটিকে সিরাজগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ইঙ্গিত হিসেবে দেখছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভিপি আয়নুল হকের মনোনয়ন বৈধ হওয়ায় এই আসনে ভোটের লড়াই আরও জমে উঠবে। আগামী দিনে প্রার্থীদের প্রচার-প্রচারণা এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে উত্তাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য,৬৪, সিরাজগঞ্জ-৩ আসন দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে এই আসনের ফলাফল নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী ভিপি আয়নুল হকের মনোনয়ন বৈধ ঘোষনা 

আপডেট টাইম : ০৪:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬