সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন সাইফ মোস্তাফিজ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব (কো-অর্ডিনেটর) এস এম সাইফ মোস্তাফিজ।

বুধবার (১৯ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় দপ্তরে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন সংগ্রহের সময়ে সাথে ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের কয়েকজন সদস্য ও স্থানীয় সমর্থকরা। পরে মনোনয়ন গ্রহণের ছবি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করলে বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়।
এর আগের দিন, ১৮ নভেম্বর বিকেলে তিনি ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেন। সাইফ মোস্তাফিজ জানান, “শহীদ পরিবারের অধিকার ও মানুষের ন্যায়বিচারের প্রত্যাশা পূরণ করতেই আমি শাহজাদপুর-৬ আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, এলাকার জনগণের দীর্ঘদিনের বঞ্চনা, উন্নয়ন বৈষম্য ও হয়রানির বিরুদ্ধে একটি কার্যকর ভূমিকা রাখতে চান তিনি। মনোনয়ন ফরম জমা দেওয়ার খবর জানাজানি হলে সমর্থকদের মাঝে উৎসাহ দেখা যায়।
জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা জানান, দল আগামী নির্বাচনে তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিচ্ছে, যার অংশ হিসেবেই শাহজাদপুর-৬ আসনে সাইফ মোস্তাফিজকে গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন সাইফ মোস্তাফিজ

আপডেট টাইম : ০১:৫৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫