সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জমা

সিরাজগঞ্জ–৬ (শাহজাদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর এম এ মুহিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯শে ডিসেম্বর)  তিনি শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময়  দলীয় নেতাকর্মী ও সমর্থক তার সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা উপলক্ষে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডক্টর এম এ মুহিত বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহজাদপুরের জনগণ যদি তাকে বিজয়ী করেন, তাহলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন খাতে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে শাহজাদপুরকে একটি আধুনিক ও জনবান্ধব উপজেলায় রূপান্তর করা হবে।
তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সবসময় শাহজাদপুরের মাটি ও মানুষের কথা বলবেন এবং জনগণের অধিকার আদায়ে সোচ্চার থাকবেন।
এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জমা

আপডেট টাইম : ০৭:২৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫