সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জে ইয়াবাসহ পাবনার যুবদল ও কৃষকদল নেতা আটক

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:৩১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 237

র‌্যাবের অভিযানে আটক ৩ মাদক বিক্রেতা। ইনসেটে উদ্ধার হওয়া ইয়াবা।

জনতার কণ্ঠ প্রতিবেদক:

সিরাজগঞ্জের সলঙ্গায় এক মাদক বিরোধী অভিযানে পাবনা জেলা জেলা যুবদল ও কৃষকদলের নেতাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

রোববার (৩১) আগষ্ট সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, পাবনা জেলা যুবদলের সদস্য রাধানগর এলাকার মৃত আব্দুল জলিল শেখের ছেলে আমিনুল ইসলাম রনি (৪৫) ও সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব ভবানিপুর গ্রামের মৃত সেকেন্দার আলী মন্ডলের ছেলে আব্দুল মজিদ মন্ডল (৪৮) ও পাবনা সদরের দোহারপুর গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে মো. রাশেদ রানা (৪২)।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-১২ মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা থেকে নাটোরগামী মহাসড়কে একটি হাইওয়ে রেঁস্তোরার সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা, ৪টি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার ২২০ টাকা জব্দ করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সিরাজগঞ্জে ইয়াবাসহ পাবনার যুবদল ও কৃষকদল নেতা আটক

আপডেট টাইম : ১১:৩১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫