নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জ পৌর এলাকায় দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (২১ শে অক্টোবর) আনুমানিক রাত ৯টার দিকে হোসেনপুর মালশাপাড়া মহল্লাবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের জের ধরে মঙ্গলবার রাতে দুইপক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে বেশ কয়েকজন আহত হয়। প্রায় ২ হাজারের উপরে মানুষ এই সংঘর্ষে জড়িয়ে পরে।
খবর পেয়ে রাত ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। এ সময় ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।
এদিকে তবে আটক ৭ জন ব্যক্তির নাম পরিচয় জানতে ডিউটি অফিসারের ফোনে ফোন দিলে বলা হয়, নাম ঠিকানা ইন্সপেক্টর তদন্ত স্যারের কাছে রয়েছে। ইন্সপেক্টর (তদন্ত) মো. আহসানুজ্জামানকে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
সদর থানার ওসি মো. মোখলেসুর রহমান বলেন, ৭জনকে যৌথ বাহিনী আটক করে থানায় দিয়েছে। আমরা জিজ্ঞাসাবাদ করছি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার: 




















One thought on “সিরাজগঞ্জে দুই মহল্লার সংঘর্ষ, যৌথবাহিনীর হাতে আটক ৭”